চিনি আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য শুল্ক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ৩ লাখ ৫০ হাজার টনের বেশি আমদানির ক্ষেত্রে এ ব্যবস্থা নিয়েছে সরকার। আগামী ১৫ মে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত এ শুল্কমুক্ত চিনি আমদানির সুযোগ পাবেন আমদানিকারকরা। সম্প্রতি দেশটির সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে নির্দিষ্ট কিছু খুচরা পণ্যের ক্ষেত্রে নতুনভাবে শুল্কারোপ করেছে রুশ সরকার। খবর রয়টার্স।
বিশ্বের অন্যতম শীর্ষ গম উৎপাদনকারী দেশ রাশিয়া। তবে সম্প্রতি বেশকিছু খাদ্যশস্য রফতানিতে শুল্কারোপ এবং কিছুর ক্ষেত্রে শুল্কের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে দেশটি। আগামী ডিসেম্বর থেকে এ শুল্ক কার্যকর হবে। দেশের খাদ্যশস্যের মূল্যস্ফীতির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়।
এ লক্ষ্যে এরই মধ্যে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে বসেছে রুশ সরকার। চুক্তির আওতায় চিনি ও সূর্যমুখী তেলের খুচরা মূল্য কমানোর উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। চলতি মার্চের শেষ দিকে তা কার্যকর হবে।










