সম্প্রতি প্রধান কার্যালয়ের লার্নিং সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিদ্দিকুর রহমান। এ সময় ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলমের পরিচালনায় সভায় ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশগ্রহণ করেন। সভায় নির্বাচিত শাখাগুলোর সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।










