সম্প্রতি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের শেনইয়াংয়ে একটি কারখানা চালু করেছে বিএমডব্লিউ। এতে দেড় হাজার কোটি ইউয়ান বা ২২০ কোটি ডলার বিনিয়োগ করেছে জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টটি। চীনভিত্তিক সংবাদমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাত্কারে বিএমডব্লিউ ব্রিলিয়ান্স গ্রুপের সিইও ফ্রাঞ্জ ডেকার বলেন, চীনা বাজারে আস্থার নিদর্শন বড় অংকের এ বিনিয়োগ। বিএমডব্লিউ ও চীনা গাড়ি নির্মাতা কোম্পানি ব্রিলিয়ান্স চায়না অটোমোটিভ হোল্ডিংসের একটি যৌথ উদ্যোগ বিএমডব্লিউ ব্রিলিয়ান্স। চীনের বাজারে বার্ষিক ৮ লাখ ৩০ হাজার গাড়ি নির্মাণ লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তারা। এজন্য চীনের বাজারে একসঙ্গে সবচেয়ে বড় অংকের বিনিয়োগ করেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা জায়ান্টটি। শেনইয়াং কারখানাটি বিএমডব্লিউ গ্রুপের সবচেয়ে বড় কারখানা। চীনে কোম্পানিটির কর্মী সংখ্যা ২৮ হাজারের বেশি। সিনহুয়া
চীনের শেনইয়াং কারখানায় ২২০ কোটি ডলার বিনিয়োগ বিএমডব্লিউর
সম্প্রতি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের শেনইয়াংয়ে একটি কারখানা চালু করেছে বিএমডব্লিউ। এতে দেড় হাজার কোটি ইউয়ান বা ২২০ কোটি ডলার বিনিয়োগ করেছে জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টটি।










