মূল্যস্ফীতির প্রভাবে ফিলিপাইনের প্রবৃদ্ধি দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ধীর হয়েছে। জিডিপির গতি মন্থর হওয়ার পেছনে প্রভাব রেখেছে ঋণসংক্রান্ত ব্যয় ও বৈশ্বিক চাহিদা হ্রাসের মতো কারণ। খবর রয়টার্স।
ফিলিপাইনের পরিসংখ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় জিডিপি বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ, যা ব্লুমবার্গের সমীক্ষায় দেখানো পূর্বাভাসের চেয়েও কম। ২০২০ ও ২০২১ সালের মহামারী আক্রান্ত বছরগুলো বাদ দিলে ২০১১ সালের পর দেশটির জিডিপির গতি সবচেয়ে মন্থর ছিল এপ্রিল-জুন প্রান্তিকে। এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইলি রেমোলোনা এ পরিস্থিতিতে সুদহার না বাড়ানোর পূর্বাভাস দিয়েছেন।










