ডেইরা ক্লক টাওয়ার রাউন্ড অ্যাবাউট ডেভেলপমেন্ট প্রকল্প সমাপ্তির ঘোষণা করেছে দুবাই প্রশাসন। শহরটিকে আরো দৃষ্টিনন্দন করতে ১ কোটি আমিরাতি দিরহামের পুনঃউন্নয়ন প্রকল্প হাতে নেয় প্রশাসন, যা এ অঞ্চলের জন্য অন্যতম একটি অর্জন। চলতি বছরের মে মাসে প্রকল্পটি শুরু হয়, যা শহরে নতুন পরিবর্তন এনেছে। ক্লক টাওয়ারটির মূলে একটি পানির ফোয়ারা রয়েছে। এটিকে সম্পূর্ণ নতুন ডিজাইনে সাজানো হয়েছে। আধুনিকতাকে আলিঙ্গন করে শহরের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণে প্রশাসনের অঙ্গীকারের প্রমাণ হিসেবেই প্রকল্পটিকে গ্রহণ করা হয়েছে। দুবাই শহরের ডিরেক্টর জেনারেল দাউদ আল হাজরি জানান, দুবাইয়ের সবচেয়ে আকর্ষণীয় নির্মাণশৈলী ও অবকাঠামো উৎকর্ষের অন্যতম একটি উদাহরণ এটি। তিনি জানান, প্রকল্পটি দুবাই প্রশাসনে মূল ল্যান্ডমার্কগুলো রূপান্তরিত করার পাশাপাশি শহরের আকর্ষণীয়তা, সাংস্কৃতিক জীবনীশক্তি ও নান্দনিক পরিবেশকে আরো উন্নত করার প্রতিশ্রুতিকে ব্যক্ত করে। ক্লক টাওয়ারের উন্নয়নে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ফ্লোরকে আবার সাজানো, পানির ফোয়ারায় নতুন ডিজাইন যুক্ত করা ও বিভিন্ন লাইট ব্যবহারের সুবিধা অন্যতম। অ্যারাবিয়ান বিজনেস