ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা বোর্ডের অন্য পরিচালকরা। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সভায় সংযুক্ত ছিলেন।