এ উপলক্ষে গতকাল প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান এবং ব্র্যাক সাজন এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা এখন এনআরবিসি ব্যাংকের যেকোনো শাখা-উপশাখার মাধ্যমে দ্রুত ও নিরাপদ উপায়ে দেশে অর্থ পাঠাতে পারবেন।

অনুষ্ঠানে আরো ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, ট্রেজারি ও ইসলামিক ব্যাংকিং উইং ‘আল-আমিন’-এর প্রধান মো. আব্দুল গফুর রানা। অন্যদিকে ব্র্যাক সাজন এক্সচেঞ্জের পক্ষে ছিলেন অপারেশনস প্রধান মো. মারজানুর রহমান ও ম্যানেজার (অপারেশনস) কল্লোল বিশ্বাস।