বাংলাদেশে এসএমই ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষভাবে ডিজাইনকৃত এ ‘দ্রুতি’ ১২টি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে, যা দেশে একক কোনো প্রডাক্টের ক্ষেত্রে একটি অনন্য রেকর্ড।
ব্র্যাক ব্যাংক ২০২৩ সালের গ্লোবাল এসএমই ফাইন্যান্স ফোরাম অ্যাওয়ার্ডে নিজেদের টালি লোনের জন্য প্লাটিনাম বিভাগে মর্যাদাপূর্ণ প্রডাক্ট ইনোভেশন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছে। ভারতের মুম্বাইতে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এসএমই ফাইন্যান্স ফোরামের সিইও ম্যাথিউ গেমসারের কাছ থেকে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এ পুরস্কারটি গ্রহণ করেন। এছাড়া ‘দ্রুতি’ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কমওয়ার্ডে উল্লেখযোগ্য চারটি স্বীকৃতি অর্জন করেছে। সেগুলো হলো রুরাল মার্কেটিং-গ্র্যান্ড প্রিক্স, নেটিভ গ্র্যান্ড প্রিক্স, ক্যাম্পেইন ফর সাসটেইনেবিলিটি-গোল্ড এবং ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড প্রমোশন।
মার্কেটিং, বিজ্ঞাপন এবং ডিজিটাল কনটেন্ট নিয়ে কাজ করা বিশ্ববিখ্যাত বিজ্ঞাপন কনসোর্টিয়াম ম্যাড স্টারস থেকে আরো সাতটি পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের এ এসএমই প্রপোজিশন। যেসব ক্যাটাগরিতে ‘দ্রুতি’ এ সাফল্য অর্জন করেছে। সেগুলো হলো ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন স্টারস, ডাটা ইনসাইট স্টারস-ফাইন্যান্স, ডাটা-ড্রাইভেন টার্গেটিং, ইনোভেটিভ ইউজ অব টেকনোলজি, সাসটেইনেবিলিটি ডেভেলপমেন্ট গোলস-রিডিউসড ইনইকুয়ালিটিজ এবং পিআইভিওটি (বিশেষ ক্যাটাগরি)।
কমওয়ার্ড এবং ম্যাড স্টারস উভয় অ্যাওয়ার্ডে ব্র্যাক ব্যাংকের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া থেকে শুরু করে পুরস্কার অর্জন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল এজেন্সি পার্টনার এশিয়াটিক কমিউনিকেশনস লিমিটেড। এ ব্যাপক স্বীকৃতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবেই উদ্ভাবন বিষয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে যাচ্ছে। “দ্রুতি” লোন ব্যাংকিং সেবার বাইরে থাকা ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এনে বৃহৎ আঙ্গিকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের পাশাপাশি জাতীয় উন্নয়নেও ভূমিকা রেখে চলেছে।’ —বিজ্ঞপ্তি










