গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের উদ্ভাবনী ডিজিটাল সেবা আনতে বিকাশের সঙ্গে পার্টনারশিপ করল বাংলালিংক। সম্প্রতি এক অনুষ্ঠানে মাইবিএল সুপার অ্যাপে ওয়ান-ক্লিক পেমেন্টের সুবিধা নিয়ে এল প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে বিকাশকে নিজেদের পছন্দের পেমেন্ট মেথড হিসেবে যুক্ত করেছে বাংলালিংক। সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ প্রমুখ।
ওয়ান-ক্লিক পেমেন্ট সেবা দিতে বিকাশ ও বাংলালিংকের পার্টনারশিপ
গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের উদ্ভাবনী ডিজিটাল সেবা আনতে বিকাশের সঙ্গে পার্টনারশিপ করল বাংলালিংক।









