রমজানের প্রয়োজনীয় পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে সুপারশপ স্বপ্ন। এছাড়া প্রতি সপ্তাহে বেশ কিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে কেনার সুবিধা দিচ্ছে সুপারশপটি।

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১৫ থেকে ১৬ মার্চ চাল, ডাল, তেলসহ রমজানের বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে কিনতে পারবেন গ্রাহকরা। বিশেষ করে খোলা চিনি প্রতি কেজি স্বপ্নতে পাওয়া যাবে ১৪০ টাকায়, খোলাবাজারে যার দাম ১৪৫-১৫০ টাকা। এখানে গ্রাহকরা ৫-১০ টাকা সাশ্রয় করতে পারবেন। এছাড়া দেশী পেঁয়াজ স্বপ্নতে ৭৯ টাকায় পাওয়া যাবে। খোলাবাজারে যার দাম ৮২-৮৫ টাকা (৩-৬ টাকা সাশ্রয়), বেগুন (লম্বা সাইজের) প্রতি কেজি স্বপ্নতে পাওয়া যাবে ৮৫ টাকায়, খোলাবাজারে যার দাম ১০০ টাকা (১৫ টাকা সাশ্রয়)। স্বপ্নতে শসা (প্রতি কেজি) পাওয়া যাবে ১০৫ টাকায়।

একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।—বিজ্ঞপ্তি