উৎপাদন ও সরবরাহ বাড়াতে চায় অটোমোবাইল জায়ান্ট টয়োটা। ২০২৫ সালের মধ্যে বছরে ছয় লাখেরও বেশি গাড়ি সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়েছে জাপানভিত্তিক প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে বিশেষ করে ব্যাটারিচালিত গাড়ি উৎপাদন বাড়ানোর দিকে নজর দেবে তারা। জাপানি সংবাদপত্র নিক্কেইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে কোম্পানিটি। রয়টার্সের খবরে বলা হয়েছে, টয়োটা গত বছর ২৫ হাজারের কম বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন করেছে, যার মধ্যে অভিজাত লেক্সাস ব্র্যান্ডও রয়েছে। রয়টার্স
বছরে ৬ লাখ গাড়ি সরবরাহের লক্ষ্যমাত্রা টয়োটার
উৎপাদন ও সরবরাহ বাড়াতে চায় অটোমোবাইল জায়ান্ট টয়োটা।










