আইসিবি ও বঙ্গবন্ধু পরিষদ, আইসিবি শাখার উদ্যোগে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন শেষে আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। পরবর্তী সময়ে অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।