কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেয়ার জন্য সাজেদা ফাউন্ডেশনকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পরিবার। এর মধ্যে ৫ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছেন মিডল্যান্ড ব্যাংক পরিবারের সদস্যরা। গতকাল সাজেদা ফাউন্ডেশনের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টস অ্যান্ড পার্টনারশিপসের পরিচালক মুহাইমিন চৌধুরীর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের অংশীদারত্ব ও তহবিল সংগ্রহের সমন্বয়কারী ফারহিন আহমেদ টুইংকেলসহ অন্যরা।