ব্রাজিলের ন্যাশনাল এগ্রিকালচারাল এজেন্সি কোনাব সম্প্রতি দেশটির ভুট্টা উৎপাদন পূর্বাভাস বাড়িয়েছে। ২০২১-২২ মৌসুমে উৎপাদন ১১ কোটি ৫২ লাখ ২০ হাজার টনে উন্নীত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়। গত মাসে দেয়া পূর্বাভাসে উৎপাদনের পরিমাণ ধরা হয়েছিল ১১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টন।

ব্রাজিলে উৎপাদিত ভুট্টার বিপণন মৌসুম ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। মৌসুম শেষ হবে আগামী বছরের জানুয়ারিতে। মূলত শস্যটির আবাদ বাড়ার কারণেই উৎপাদন পূর্বাভাস বাড়ানো হয়েছে।

কোনাবের প্রাক্কলন অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে ব্রাজিলে ভুট্টা আবাদি জমির পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৬৪ লাখ ৬০ হাজার হেক্টরে। আগের পূর্বাভাসে জমির পরিমাণ ধরা হয়েছিল ১ কোটি ৬২ লাখ ৯০ হাজার হেক্টর।