সরকারের সর্বজনীন পেনশন স্কিমে প্রথম এমএফএস হিসেবে নিবন্ধন ও কিস্তি পরিশোধের মাধ্যম হিসেবে যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবা নগদ লিমিটেড। এ লক্ষ্যে গতকাল জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে নগদ লিমিটেডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কবিরুল ইজদানী খান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তরুণ কান্তি সিকদার প্রমুখ।
পেনশন স্কিমে নিবন্ধন ও কিস্তি পরিশোধ করা যাবে নগদে
সরকারের সর্বজনীন পেনশন স্কিমে প্রথম এমএফএস হিসেবে নিবন্ধন ও কিস্তি পরিশোধের মাধ্যম হিসেবে যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবা নগদ লিমিটেড।









