রেনোঁ কোরিয়া বাজারে এনেছে মাঝারি আকারের হাইব্রিড স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) রেনোঁ গ্র্যান্ড কোলেওস। গত মাসে বুসান মবিলিটি শো ২০২৪-এ ফ্যামিলি কারটি প্রথমবার প্রকাশ্যে আসে। এর পরই এক মাসের মধ্যে ১০ হাজারের বেশি ক্রয়াদেশ পেয়েছে, যা বিক্রি শুরু হিসেবে ভালো লক্ষণ। রেনোঁ কোরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, গ্র্যান্ড কোলেওসের অর্ধেক ক্রেতাই ৪০-৫০ বছর বয়সী। তারা মূলত জ্বালানি সাশ্রয়ী পারিবারিক গাড়ি খুঁজছিলেন। এ থেকে বোঝা যাচ্ছে, কোরিয়ান বাজারে হাইব্রিড গাড়ির চাহিদা তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে। কোরিয়া অটোমবিল অ্যান্ড মবিলিটি অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিক্রি হওয়া নতুন গাড়ির ২২ দশমিক ৯ শতাংশই ছিল হাইব্রিড ধাঁচের গাড়ি, যা ২০২২ সালের একই সময়ে বিক্রি হওয়া হাইব্রিডের তুলনায় ১৭ দশমিক ৬ শতাংশ বেশি। এর মধ্যে শীর্ষে রয়েছে মাঝারি আকারের এসইউভির চাহিদা। গ্র্যান্ড কোলেওসের উল্লেখযোগ্য ফিচার হলো অত্যাধুনিক ড্যাশবোর্ড, সেখানে রয়েছে চালক থেকে যাত্রীর আসন পর্যন্ত বিস্তৃত তিনটি ১২ দশমিক ৩ ইঞ্চি প্যানারমিক ডিসপ্লে। নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গ্র্যান্ড কোলেওসে রয়েছে লেভেল টু অ্যাকটিভ ড্রাইভার অ্যাসিস্ট। এতে অটোমেটিক লেন চেঞ্জ, সেফ এক্সিট ও ব্লাইন্ড স্পট অ্যালার্টসহ ৩১টি হালনাগাদ ফিচার রয়েছে। খবর কোরিয়া হেরাল্ড ও ছবি কারস্কুপস
জ্বালানি সাশ্রয়ী গাড়ির বাজারে রেনোঁর গ্র্যান্ড কোলেওস
রেনোঁ কোরিয়া বাজারে এনেছে মাঝারি আকারের হাইব্রিড স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) রেনোঁ গ্র্যান্ড কোলেওস।










