বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান কার্লাইল গ্রুপের নতুন সিইও হার্ভে শোয়ার্টজ কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। ২০ শতাংশ তহবিল কমে যাওয়ায় খরচ কমাতে তিনি বাধ্য হয়েছেন। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ব্ল্যাকস্টোন ও কেকেআরের মতো বড় প্রতিদ্বন্দ্বীদের পেছনে পড়ে গেছে। কার্লাইল তার সর্বশেষ মার্কিন প্রাইভেট ইক্যুইটি বাইআউট তহবিলের জন্য আগের তুলনায় কম অর্থ সংগ্রহ করেছে। নতুন সিইওর লক্ষ্য ক্রেডিট, বীমা, মূলধন বাজার ও সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে বড় করা। তিনি এজন্য ২০০ জনেরও বেশি বিনিয়োগকারীর সঙ্গে দেখা করেছেন। ফাইন্যান্সিয়াল টাইমস