সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পক্ষ থেকে গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন (শামীম)। এ সময় ব্যাংকের অন্যতম পরিচালক মোহাম্মদ নাজমুল হক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।