আইডিএলসি ইনকাম ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ৩ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ৩ দশমিক ৯০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেয়া হয়েছে ফান্ডটির ইউনিটহোল্ডারদের। সে হিসাবে আলোচ্য ২০২২-২৩ হিসাব বছরের জন্য মোট ৬ দশমিক ৯০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন ইউনিটহোল্ডাররা।