জাতীয় রফতানি ট্রফি পেল পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য রফতানিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটনকে জাতীয় রফতানি ট্রফি ও সনদ দেয়া হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এসএম শামছুল আলমের পক্ষে প্রতিষ্ঠানটির এএমডি এসএম শোয়েব হোসেন নোবেলের হাতে জাতীয় রফতানি ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। —বিজ্ঞপ্তি
জাতীয় রফতানি ট্রফি পেল ওয়ালটন
জাতীয় রফতানি ট্রফি পেল পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।










