এরগোট্রন ইউনিট বিক্রি করে দিতে সম্মত হয়েছে ব্রিটিশ জেট ও গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান মেলরোজ ইন্ডাস্ট্রিজ। এ ইউনিট মূলত এরগোনমিক ডেস্ক ও অফিসে ব্যবহূত নানা উপাদান তৈরি করে। ২০১৬ সালের নরটেক চুক্তির অধীনে অবশিষ্ট বাকি ব্যবসা থেকে ভারমুক্ত হতেই ৬৫ কোটি ডলারে এরগোট্রন বিক্রির সিদ্ধান্ত নেয় মেলরোজ। খবর রয়টার্স।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকের মধ্যে এ ব্যবসা বিক্রির কার্যক্রম সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। লন্ডনের তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্লিং গ্রুপের পরিচালিত তহবিলগুলোয় এ কার্যক্রম হস্তান্তর করছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিমন পেকহাম এক বিবৃতিতে বলেন, নরটেক মালিকানা চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে এই এরগোট্রন বিক্রি। মেলরোজ শেয়ারহোল্ডারদের জন্য এটি খুব সফল অধিগ্রহণ হয়েছে।