গায়ক ও ফ্যাশন ডিজাইন কেনি ওয়েস্টের সঙ্গে অংশীদারত্ব থেকে সরে আসার পর ইয়েজি স্নিকার্সের উৎপাদন স্থগিত করে অ্যাডিডাস। পরিবর্তন আনে বিক্রি নীতিতেও। ইয়ে নামে পরিচিত এ র্যাপার ২০২২ সালে একাধিকবার অ্যান্টি-সেমিটিক মন্তব্য করায় বাতিল হয়েছিল চুক্তিটি। উৎপাদন স্থগিত হলেও মজুদে থেকে যায় প্রায় ১২০ কোটি পাউন্ডের পণ্য। তবে ইয়েজি স্নিকার্স এখনো বাজারে ব্যাপক জনপ্রিয়। সর্বশেষ প্রান্তিকে অ্যাডিডাসের আয়ের ব্যাপক ভূমিকা রয়েছে। জার্মানি স্পোর্টসওয়্যার কোম্পানিটি সম্প্রতি জানিয়েছে, মজুদের বাকি স্নিকার্সগুলো উৎপাদন খরচে বিক্রি করবে তারা। খবর বিবিসি
উৎপাদন খরচে ইয়েজি স্নিকার্স বিক্রি করছে অ্যাডিডাস
গায়ক ও ফ্যাশন ডিজাইন কেনি ওয়েস্টের সঙ্গে অংশীদারত্ব থেকে সরে আসার পর ইয়েজি স্নিকার্সের উৎপাদন স্থগিত করে অ্যাডিডাস।











