কভিডজনিত বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে সাংহাই। আগামী রোববার থেকে চীনের বৃহত্তম এ মেট্রোপলিটন শহরের ২০টি পাতাল রেললাইনের মধ্যে চারটি খুলে দেয়া হবে। জিরো কভিড নীতির আওতায় ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে শহরটির বাসিন্দারা আবাসন কমপ্লেক্সের মধ্যে আটকে রয়েছেন। গতকাল সাংহাই ট্রান্সপোর্ট কমিশনের পরিচালক ইউ ফুলিন বলেন, শহরের প্রধান কেন্দ্র, বিমানবন্দর, ট্রেন স্টেশন ও হাসপাতালগুলোর সঙ্গে সংযোগকারী ২৭৩টি বাস লাইন পুনরায় চালু করা হবে। এপি