গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এবি ব্যাংক ৪৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। একই অনুষ্ঠানে শতভাগ ঋণ পরিশোধকারী কৃষকদের মাঝেও পুনরায় ঋণ প্রদান করা হয়। গতকাল এক উঠান বৈঠকে কৃষকদের মাঝে ঋণ বিতরণ, শুভেচ্ছা ও মতবিনিময় করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক আফজাল। -বিজ্ঞপ্তি