স্বর্ণালংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ অনুসারে, এক্সচেঞ্জ ও পারচেজের হার আগের চেয়ে কমে এসেছে যথাক্রমে ২ শতাংশ ও ৫ শতাংশ।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, দেশের দীর্ঘিদিন ধরে স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ২০ শতাংশ বাদের নিয়ম ছিল। সম্প্রতি বাজুসের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্রেতাদের সুবিধার্থে স্বর্ণালংকার এক্সচেঞ্জ ও পারচেজের হার কমানো হয়েছে।
নতুন নিয়মানুযায়ী স্বর্ণালংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৮ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ এবং স্বর্ণালংকার বিক্রয়ের সময় নূন্যতম মজুরি প্রতি গ্রামে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।










