ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের নির্বাহীদের অংশগ্রহণে ‘ইন্টারনাল অডিটরস অ্যান্ড মুরাকিবস রোল টুওয়ার্ডস ইউনিভার্সাল অ্যান্ড শরীয়াহ ব্যাংকিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।