বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১২তম জাতীয় এসএমই পণ্যমেলায় নিজস্ব স্টল চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান গতকাল আনুষ্ঠানিকভাবে স্টলটি উদ্বোধন করেন। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডিএমডি এসএম আবু জাফর, ইভিপি জালাল আহমেদ, এসভিপি সোলায়মান আল রাজী ও মনিরুল ইসলাম এবং এসএভিপি শেখ আসাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় আগত দর্শনার্থীরা এ স্টল থেকে ব্যাংকের শরিয়াহসম্মত বিনিয়োগ সুবিধা, এসএমই ফাইন্যান্সিং, নারী উদ্যোক্তা সহায়তা ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন সেবার বিষয়ে তাৎক্ষণিক তথ্য, পরামর্শ ও নির্দেশনা গ্রহণ করতে পারবেন। —বিজ্ঞপ্তি
এসএমই পণ্যমেলায় স্টল উদ্বোধন করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১২তম জাতীয় এসএমই পণ্যমেলায় নিজস্ব স্টল চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।










