উত্তরা ইউনিভার্সিটিতে হেলথ হিউম্যানিটিজ ল্যাব উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. আহমেদুল কবির। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএমজেড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ সায়েম। অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে হেলথ হিউম্যানিটিজ ও হেলথ হিউম্যানিটিজ ল্যাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উত্তরা ইউনিভা‍র্সিটির বাংলা বিভাগের শিক্ষক এবং মেডিকেল হিউম্যানিটিজ ও ট্রমা স্টাডিজ গবেষক ফারাহ্ বিনতে বশির। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আরো বক্তব্য রাখেন উত্তরা ইউনিভা‍র্সিটির উপাচা‍র্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও ইউনিভা‍র্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি সামজীর আহমেদ।