বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে ২০ লাখ টাকা উপহার তুলে দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। আর ফরচুন বরিশালের পক্ষে চেক গ্রহণ করেন দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমান ও অধিনায়ক তামিম ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ বরিশাল দলের খেলোয়াড়েরা এবং দলটির অন্য কর্মকর্তারা।
বরিশালকে নগদের ২০ লাখ টাকা উপহারের চেক হস্তান্তর
বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে ২০ লাখ টাকা উপহার তুলে দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।










