ভারত ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা (আসিয়ান) বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) পর্যালোচনায় সম্মত হয়েছে। ২০২৫ সালের মধ্যে চুক্তিটির পর্যালোচনা শেষ করা হবে। সম্প্রতি আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
ভারত ও আসিয়ানভুক্ত1১০টি দেশের মধ্যে ১৩ বছর আগে এফটিএ চুক্তি কার্যকর হয়েছিল। ভারতীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এ চুক্তি পর্যালোচনার জন্য চাপ দিয়ে আসছিল। ইন্দোনেশিয়ার সেমারাংয়ে অনুষ্ঠিত ২০তম আসিয়ান-ভারত অর্থনৈতিক মন্ত্রীদের বৈঠকে এসব নিয়ে আলোচনা করা হয়।
২০২১-২২ সালে আসিয়ানে ভারতের রফতানির পরিমাণ ছিল ৪ হাজার ২৩২ কোটি ডলার, যা ২০২২-২৩ সালে বেড়ে ৪ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছে।










