২০২১-২২ সালের মধ্যে বিমান যাত্রীদের ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৫৫ লাখ ডলার দিয়েছে সৌদি আরব। জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) কর্তৃক প্রতিষ্ঠিত যাত্রী অধিকার সুরক্ষা আইন অনুসারে অভ্যন্তরীণ এয়ারলাইনসগুলো এ ক্ষতিপূরণ দিয়েছে। প্রাথমিকভাবে ফ্লাইট বিলম্ব, লাগেজ হারানো ও ফ্লাইট বাতিলের মতো বিভিন্ন যাত্রী সমস্যা সমাধানের জন্য বরাদ্দ করা হয়। জিএসিএ যাত্রীদের অধিকার রক্ষায় তার অবিচল অঙ্গীকারের ওপর জোর দিয়েছে। এ-বিষয়ক আরো বিস্তৃত আইন আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। জিএসিএর লক্ষ্য হলো যাত্রীদের অধিকার সম্পর্কে ভালোভাবে অবহিত করা। পাশাপাশি আইনগুলো মেনে সহজেই অর্থ ফেরত প্রক্রিয়াটি নিশ্চিত করা। বিধিবিধানগুলো যাত্রীদের সুরক্ষার জন্য প্রণীত সর্বাধিক বিস্তৃত হিসেবে পরিণত করা হবে। সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে উড়োজাহাজ পরিবহন পরিষেবাকে আরো এগিয়ে নেয়া হবে। অ্যারাবিয়ান বিজনেস