বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) নথি ব্যবস্থাপনা ও মানসিক চাপ মোকাবেলা (স্ট্রেস ম্যানেজমেন্ট) বিষয়ক এক ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল আলম এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।

কর্মশালাটির মূল লক্ষ্য ছিল নথি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে মানসিক চাপ নিয়ন্ত্রণে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো। নবম গ্রেড থেকে তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা এতে সক্রিয়ভাবে অংশ নেন। প্রশিক্ষণের সময় চেয়ারম্যান নিজে হাতে-কলমে দিকনির্দেশনা দেন, যা অংশগ্রহণকারীদের জন্য কার্যকর ও অনুপ্রেরণামূলক হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। তিনি মানসিক চাপ মোকাবেলা বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন, যা কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

কর্মশালায় বিএসইসির চেয়ারম্যান, পরিচালকসহ নবম গ্রেড থেকে তদূর্ধ্ব সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের অঙ্গীকার জানান।

—বিজ্ঞপ্তি