সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ৬০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য হিসাব বছরে সিঙ্গারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৬ পয়সা।