প্রতি বছর পবিত্র রমজান মাসে সামর্থ্যবানরা দান-সদকার মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ পান। পবিত্র এ মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য সাহরি ও ইফতার করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাদের এ কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য দেশজুড়ে কাজ করে যাচ্ছে অনেক দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। গত কয়েক বছর বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানকে অর্থ সহায়তা পাঠানোর প্রক্রিয়া সহজ করার জন্য কাজ করে যাচ্ছে বিকাশ। এ কারণে রমজানের পাশাপাশি বছরজুড়েই অনুদান দিয়ে বিভিন্ন জনহিতৈষী কার্যক্রমে যুক্ত থাকতে পারছেন বিকাশ গ্রাহকরা।
বর্তমানে বিকাশ অ্যাকাউন্ট থেকে মোট ২৮টি দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেয়া যাচ্ছে। অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘অন্যান্য সেবাসমূহ’ অংশ থেকে ‘ডোনেশন’ আইকনে ক্লিক করতে হবে। যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করে নাম, ই-মেইল আইডি ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে। -বিজ্ঞপ্তি










