মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও এসকোয়্যার ইলেক্ট্রনিক্স লিমিটেডের মধ্যে ক্যাশ ম্যানেজম্যান্ট সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৩০ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এসকোয়্যার ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
এ চুক্তির মাধ্যমে এসকোয়্যার ইলেক্ট্রনিক্সের গ্রাহকদের মার্কেন্টাইল ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমবিএল রেইনবো’ ও এমএফএস সেবা ‘মাইক্যাশ’-এর মাধ্যমে দেশব্যাপী অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে। এসকোয়্যার ইলেক্ট্রনিক্সের সকল আউটলেট থেকে এ সেবা গ্রহণ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন ও অসীম কুমার সাহা, হেড অব কর্পোরেট ব্যাংকিং মোহাম্মদ ফারুক আহম্মেদ, হেড অব করপোরেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট কে. এম. আনোয়ারুল ইসলাম, হেড অব রিটেইল ব্যাংকিং অসীম কুমার সাহা, হেড অব এজেন্ট ব্যাংকিং অ্যান্ড মোবাইল ব্যাংকিং দর্পন কান্তি রায়, তেজগাঁও গুলশান লিংক রোড ব্রাঞ্চের শাখা প্রধান আল মনসুর ও এসকোয়্যার ইলেক্ট্রনিক্সের জেনারেল ম্যানেজার (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) আব্দুল্লাহ আল রাশেদ, সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড শোরুম অপারেশনস) সৈয়দ রবিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। -বিজ্ঞপ্তি










