নতুন ভিসা নীতি ও গত বছর অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পর পর্যটনে উল্ফমন দেখছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালে ৮৫ লাখ বিদেশী পর্যটক পেয়েছে দেশটি, যা আগের বছরের তুলনায় ৪৯ শতাংশ বেশি। শুধু আফ্রিকা মহাদেশ থেকেই ৬৪ লাখ পর্যটক ভ্রমণ করেছিলেন। এশিয়া থেকে এ সংখ্যা ছিল দুই লাখ। খবর জাকার্তা পোস্ট