গত মাসে মারুতি সুজুকির গাড়ি বিক্রি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩ ইউনিট। ২০২২ সালের একই মাসে যেখানে বিক্রি হয়েছিল ১ লাখ ৬১ হাজার ৪১৩ ইউনিট। ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানিটি জানায়, যন্ত্রাংশ স্বল্পতায় গাড়ি উৎপাদন ব্যাহত হয়েছে। মারুতির সর্বোচ্চ বিক্রীত গাড়ি মডেলের মধ্যে রয়েছে ব্রেজা, এরতিগা, ফ্রংক্স, গ্র্যান্ড ভিতারা, এস-ক্রস ও এক্সএল-৬। ২০২৩-২৪ অর্থবছরে এ পর্যন্ত মারুতি সুজুকির মোট গাড়ি বিক্রি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৬১২ ইউনিট। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যেখানে বিক্রি হয়েছিল ৩ লাখ ১২ হাজার ৭৪ ইউনিট। বিজনেস টুডে
মে মাসে মারুতির গাড়ি বিক্রি ১ লাখ ৭৮ হাজার
গত মাসে মারুতি সুজুকির গাড়ি বিক্রি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩ ইউনিট। ২০২২ সালের একই মাসে যেখানে বিক্রি হয়েছিল ১ লাখ ৬১ হাজার ৪১৩ ইউনিট।










