বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জীবন বীমা টাওয়ারে অবস্থিত বিএএসএম অডিটোরিয়ামে ‘আর্থিক শিক্ষার ওপর সাংবাদিকদের প্রশিক্ষণ’
শীর্ষক এ কর্মশালার প্রথম পর্ব গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তিন ধাপে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে তিনটি ধাপ পরিচালনা করেন যথাক্রমে এজেন্সি ফ্রান্স-প্রেসের (এএফপি) ব্যুরো চিফ মো. শফিকুল আলম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান। এতে সিএমজেএফ সদস্যসহ বিভিন্ন অনলাইন পোর্টাল, দৈনিক পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। দুই পর্বের এ কর্মশালার শেষ পর্ব চলতি বছরের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। —বিজ্ঞপ্তি
বিএএসএম ও সিএমজেএফের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










