আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রকৌশল অনুষদের উদ্যোগে সম্প্রতি ‘সমসাময়িক কোরিয়া: ইতিহাস, গণতন্ত্র, অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে এ সেমিনারটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন সেমিনারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়ং-মিন সিও ও এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ডুলসি লামাগনা মজুমদার।
এআইইউবি সমসাময়িক কোরিয়াবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রকৌশল অনুষদের উদ্যোগে সম্প্রতি ‘সমসাময়িক কোরিয়া: ইতিহাস, গণতন্ত্র, অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।









