বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বাডাস) গতকাল রাজধানীর শাহবাগে এক রোড শোর আয়োজন করে। রোড শোটি বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত প্রদক্ষিণ করে। রোড শোতে উপস্থিত ছিলেন বারডেমের মহাপরিচালক অধ্যাপক ডা. এমকেআই কাইয়ুম চৌধুরী, বারডেমের দন্ত বিভাগের প্রধান অধ্যাপক অরূপ রতন চৌধুরী, বারডেম একাডেমির পরিচালক প্রফেসর ফারুক পাঠান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সচিব মো. আবু তাহের খান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক (জনসংযোগ) ফরিদ কবির প্রমুখ। এ আয়োজনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।