২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসী আয় (ওয়েজ রেমিট্যান্স) সংগ্রহে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তিনি ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ স্বীকৃতি ব্যাংকটির আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেল শক্তিশালীকরণ, বৈশ্বিক রেমিট্যান্স নেটওয়ার্ক সম্প্রসারণ এবং অনাবাসী বাংলাদেশীদের (এনআরবি) নিরাপদ, দক্ষ ও গ্রাহককেন্দ্রিক রেমিট্যান্স সেবা প্রদানে ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। —বিজ্ঞপ্তি
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ট্রাস্ট ব্যাংক
২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসী আয় (ওয়েজ রেমিট্যান্স) সংগ্রহে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে।









