চলতি বছরের শুরু থেকেই অস্ট্রেলিয়ার কয়লা রফতানিতে চাঙ্গা ভাব বজায় ছিল। তবে বছর শেষে শীতকালীন পরিবেশ দূষণ এড়াতে দেশটির শীর্ষ ক্রেতা চীন কয়লা আমদানি ও ব্যবহারে রাশ টেনেছে। এছাড়া জ্বালানি পণ্যটি আমদানিতে রাশিয়া ও মঙ্গোলিয়ার দিকে ঝুঁকেছে দেশটি। আর এতেই অস্ট্রেলিয়ার কয়লা রফতানিতে ভাটা পড়েছে। খবর ব্লুমবার্গ। 

নভেম্বরে চীনের সামগ্রিক কয়লা আমদানি আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। এদিকে এ সময়ে অস্ট্রেলিয়া থেকে দেশটিতে খনিজ পণ্যটির রফতানি কমেছে ৩১ শতাংশ।

এর বিপরীতে নভেম্বরে রাশিয়া থেকে চীনের ব্যবসায়ীরা কয়লা আমদানি বাড়িয়েছেন ৮১ শতাংশ। একই সময়ে মঙ্গোলিয়া থেকে পণ্যটির আমদানি বেড়েছে ১৪ শতাংশ। এছাড়া শীর্ষ রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া থেকে দেশটির কয়লা আমদানি বেড়েছে ১০ শতাংশ।