সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ‘এমপাওয়ারিং উইমেন: রোল অব ল্যান্ড ওনারশিপ’ শীর্ষক একটি সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। এ সেমিনারে সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান ড. কাজী তানভীর মাহমুদ একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডের আইন উপদেষ্টা শামিমা ফেরদৌস মিলি। সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন সেশনে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম।