ন্যাশনাল ব্যাংকের শিক্ষানবিশ কর্মকর্তাদের ১৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৩৩ জন শিক্ষানবিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দিন আহমেদ।