বাংলাদেশে যাত্রা শুরু করল ইয়াদিয়া ই-স্কুটার। বর্তমানে ব্র্যান্ডটি ‘ইয়াদিয়া টি-ফাইভ’ ও ‘ইয়াদিয়া এম-সিক্স’ নামে দুটি মডেল বাজারে নিয়ে এসেছে। ইয়াদিয়া ই-স্কুটারের বাংলাদেশে একমাত্র পরিবেশক রানার অটোমোবাইলস পিএলসি। সম্প্রতি রানার গ্রুপের হেড অফিসে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাজারজাতের উদ্বোধন অনুষ্ঠান হয়। এতে ইয়াদিয়ার ক্যাটাগরি ব্যবস্থাপক জুবায়ের আরাফাত স্কুটারগুলোর কার্যকারিতা ও সাশ্রয়ী ব্যবহারের বিষয় তুলে ধরেন। উদ্বোধন অনুষ্ঠানে রানার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুবীর চৌধুরী রানার গ্রুপের কর্মচারীদের জন্য ইয়াদিয়া টি-ফাইভ এবং ইয়াদিয়া এম-সিক্স ই-স্কুটারের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াদিয়ার দক্ষিণ-পূর্ব এশিয়ার সেলস ডিরেক্টর জ্যাক দাই, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসাইনসহ রানারের সব ঊর্ধ্বতন কর্মকর্তা। —বিজ্ঞপ্তি
বাংলাদেশে ইয়াদিয়া ই-স্কুটারের যাত্রা শুরু
বাংলাদেশে যাত্রা শুরু করল ইয়াদিয়া ই-স্কুটার। বর্তমানে ব্র্যান্ডটি ‘ইয়াদিয়া টি-ফাইভ’ ও ‘ইয়াদিয়া এম-সিক্স’ নামে দুটি মডেল বাজারে নিয়ে এসেছে।









