আন্তর্জাতিক স্বীকৃতি পেল দেশের বাজারে ইলেকট্রনিক পণ্য বিক্রিতে ক্রেতাস্বার্থ সুরক্ষায় নেয়া সনি-স্মার্টের জেনুইন ফাইভ (জি-ফাইভ) নীতি। সম্প্রতি সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে এ নীতিকে ‘বেস্ট প্র্যাকটিস’ হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সনি-স্মার্ট টিমকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ২০০০ ডলারের একটি মোটিভেশনাল চেক প্রদান করা হয়। আরএমডিসি, সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ানের হাত থেকে পর্যায়ক্রমে পুরস্কার নেন সনি-স্মার্টের চেয়ারম্যান মোহা. মাজহারুল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক (বিপণন) আজাদ রহমান। উপস্থিত ছিলেন সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন, সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখাপ্রধান রিকি লুকাস, সনি-স্মার্টের জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী প্রমুখ।
সনি-স্মার্টের জি-ফাইভ নীতির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন
আন্তর্জাতিক স্বীকৃতি পেল দেশের বাজারে ইলেকট্রনিক পণ্য বিক্রিতে ক্রেতাস্বার্থ সুরক্ষায় নেয়া সনি-স্মার্টের জেনুইন ফাইভ (জি-ফাইভ) নীতি।










