ভারত শিগগিরই ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হয়ে উঠবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘বিজনেস ফোরাম লিডার্স ডায়ালগ’-এ যোগ দিয়ে তিনি এ দাবি করেন। মোদি বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনীতিতে অস্থিরতা সত্ত্বেও বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি দ্রুত হচ্ছে। সামনের বছরগুলোয় সমৃদ্ধি অর্জনে বিশ্বের ‘ইঞ্জিন’ হিসেবে কাজ করবে ভারত।’ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
‘৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হবে ভারত’
ভারত শিগগিরই ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হয়ে উঠবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।










