ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) এবং ইউনিসেফ গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আইসিসিবি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট এতে স্বাক্ষর করেন। এ চুক্তির লক্ষ্য বাংলাদেশের শিশুদের ওপর যেসব চ্যালেঞ্জ প্রভাব ফেলছে, সেগুলো মোকাবেলার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিজেদের প্রতিশ্রুতি রক্ষায় যৌথভাবে কাজ করা। —বিজ্ঞপ্তি
আইসিসিবি ও ইউনিসেফের মধ্যে চুক্তি
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) এবং ইউনিসেফ গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।










