শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৬৫তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন খান এমপি, মহিউদ্দিন আহমেদ এবং খন্দকার শাকিব আহমেদ, ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৬৫তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।









