এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি স্মার্ট পয়েন্ট ও এসটিএমের উদ্বোধন ঘোষণা করেন। ট্রাস্ট ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগ ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও গ্রাহক সুবিধা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মাইলফলক।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে স্থাপিত স্মার্ট পয়েন্টে রয়েছে এসটিএম এবং ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম)। এসব মেশিনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড গ্রহণ, টাকা উত্তোলন ও জমা, ঋণের আবেদন, স্টেটমেন্ট সংগ্রহসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, এসটিএমের মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলা এবং ডেবিট কার্ড গ্রহণের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।